বুধবার বিকালে যশোর শহরের টাউন হল ময়দানে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘যুব সমাবেশ অনুস্ঠিত হয়।
যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি।প্রধান অতিথির বক্তব্যে এমপি নয়ন বলেন,
নেতাকর্মীদের অপরাধ আড়াল করার অপসংস্কৃতিতে গা ভাসিয়ে দেয়নি তারেক রহমান বলে মন্তব্য করে নুরুল ইসলাম নয়ন, বলেন, ‘গত ১৬ বছর অনেক অত্যাচার সহ্য করেছে যুবদল। যুবদলের নেতাকর্মীদের ত্যাগ অনেক। তবুও বিগত সময়ে যারা নানা অন্যায়ের সঙ্গে জড়িয়ে পড়েছে, তাদের কারও বহিস্কার, কারও সাংগঠনিক ব্যব্স্থা নেওয়া হয়েছে। কোথাও কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিগত সময়ে নেতাকর্মীদের অপরাধ আড়াল করার যে অপসংস্কৃতি সৃষ্টি হয়েছিলো, সেই সংস্কৃতিতে তারেক রহমান গা ভাসিয়ে দেয়নি। বরং যতবড় নেতাই হোক না কেন; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমরাও তার নিদের্শে কাউকে আশ্রয় প্রশ্রয় দেয়নি।’তিনি আরও বলেন, বিএনপি সরকার যখনই সরকারের দায়িত্ব নিয়েছে তখনই কোন না কোন অর্থনৈতিক সংকট ছিলো। এবারের সংকট বিগত সময়ের চেয়ে বড়। এই বৈশ্বিক সংকটকে কাজে লাগিয়ে বিরোধী দল নানা অপতথ্য ছড়াচ্ছে। বিরোধী দল সংসদে বলে এক; সংসদের বাইরে বলে আরেক। যারা তারেক রহমানকে ভোট দিয়েছে, তারা যেমন তারেক রহমান নিরাপদ। তেমনি যারা ভোট দেয়নি তারাও তারেক রহমানের কাছে নিরাপদ। সবাইকে সাথে নিয়ে তারেক রহমান মানবিক রাষ্ট্র গড়তে চাই।’
জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের আট উপজেলা থেকে মিছিল সহকারে যোগ দেন টাউন হল ময়দানে।
মতামত