টাঙ্গাইল জেলা প্রতিনিধি:খান শাকিল
বাংলাদেশ ও ভারতের দুর্গোৎসবের উদযাপন অনেকটা একই রকম এবং আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে অনেক মিল রয়েছে জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ বলেছেন, ভারতের ভিসা প্রাপ্তির বিষয়ে বাংলাদেশিদের জন্য ভারত সরকার জোড়ালো ভাবে প্রচেষ্টা চালাচ্ছে এবং সরকার আমাদের আশ্বস্ত করেছে। বর্তমানে ভারতীয় ভিসা সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে। চার মাস ধরে ভিসা সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে এবং সব ক্যাটাগরির ভিসাই চালু আছে।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর গ্রামে অবস্থিত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির (সাহেব বাড়ি) পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উল্লেখ করেন, গত বছরও তিনি এখানে এসেছিলেন, এ বছরও মির্জাপুরে এসে মা দুর্গার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছেন।
এরআগে তিনি কুমুদিনী হাসপাতালের লাইব্রেরি পরিদর্শন করেন। পরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়িতে পূজামণ্ডপ পরিদর্শন করেন।
প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী এ পূজাকে ঘিরে রণদা প্রসাদ সাহার গ্রামের বাড়ি মির্জাপুর সাহাপাড়া ও কুমুদিনী কমপ্লেক্স সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও নানা কারুকাজে। নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন পূজামণ্ডপ।
মতামত