ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ


প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি। ছবি: বাসস। ফাইল ছবি

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-হামুদি। আজ বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন। ইউএইতে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানি থেকে আত্মসাৎ করা অর্থ দিয়ে বাংলাদেশে বিনিয়োগ করা সম্পদ জব্দ নিয়ে হাইকোর্টে বিচারাধীন একটি মামলার শুনানি দ্রুত সম্পন্ন করতে সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রদূত।

পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ইউএইর রাষ্ট্রদূত দেশটির জাতীয় স্বার্থসংশ্লিষ্ট একটি মামলায় বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। তাঁকে আশ্বস্ত করেছি যে, মামলাটির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে আমরা দ্রুত পদক্ষেপ নেব।

জানা যায়, ড. খাতির মাসাদ ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ—দায়িত্ব পালনকালে ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সরকারি তহবিল আত্মসাৎ করেন। আত্মসাৎকৃত অর্থের বড় একটি অংশ তিনি পাচার করে বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেছেন।

পরবর্তীতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চুক্তির আওতায় ২০১৮ সালে রাস আল-খাইমাহ কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে। তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে ওই শেয়ারের অর্থ জব্দ করার অনুরোধ জানায়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে আবেদন করলে শেয়ার বাজেয়াপ্ত করার আদেশ হয়।

বিচারিক আদালতের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে খাতির মাসাদ হাইকোর্টে আপিল দায়ের করেন, যা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

বিষয় : জেলার খবর ঢাকা বিভাগ ঢাকা জেলা আরব আমিরাত অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রদূত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-হামুদি। আজ বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন। ইউএইতে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানি থেকে আত্মসাৎ করা অর্থ দিয়ে বাংলাদেশে বিনিয়োগ করা সম্পদ জব্দ নিয়ে হাইকোর্টে বিচারাধীন একটি মামলার শুনানি দ্রুত সম্পন্ন করতে সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রদূত।

পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ইউএইর রাষ্ট্রদূত দেশটির জাতীয় স্বার্থসংশ্লিষ্ট একটি মামলায় বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। তাঁকে আশ্বস্ত করেছি যে, মামলাটির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে আমরা দ্রুত পদক্ষেপ নেব।

জানা যায়, ড. খাতির মাসাদ ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ—দায়িত্ব পালনকালে ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সরকারি তহবিল আত্মসাৎ করেন। আত্মসাৎকৃত অর্থের বড় একটি অংশ তিনি পাচার করে বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেছেন।

পরবর্তীতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চুক্তির আওতায় ২০১৮ সালে রাস আল-খাইমাহ কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে। তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে ওই শেয়ারের অর্থ জব্দ করার অনুরোধ জানায়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে আবেদন করলে শেয়ার বাজেয়াপ্ত করার আদেশ হয়।

বিচারিক আদালতের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে খাতির মাসাদ হাইকোর্টে আপিল দায়ের করেন, যা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।


দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত