ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের তালিকায় পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১১ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউজিসির প্রকাশিত তালিকায় ২০১৯, ২০২০ ও ২০২১ সালের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থীর নাম রয়েছে।

তালিকা অনুযায়ী, ২০১৯ সালে পাবিপ্রবি থেকে মনোনীত হয়েছেন গণিত বিভাগের আফরীন আক্তার প্রিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এস এম হাসনাত জামিল, অর্থনীতি বিভাগের মো. তাসিরুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন বিভাগের মৌসুমী আক্তার।

২০২০ সালে মনোনীত হয়েছেন গণিত বিভাগের মোসা. উম্মে মাহমুদা মায়া, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মারুফ হোসাইন এবং অর্থনীতি বিভাগের জান্নাতুল মাওয়া।

অন্যদিকে, ২০২১ সালে মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের মোসা. প্রিয়াংকা সুলতানা, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়াহিদা আহমেদ, বাংলা বিভাগের ডলি সুলতানা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের হাসিবুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০০৫ সাল থেকে এ পদক দিয়ে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের তালিকায় পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১১ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউজিসির প্রকাশিত তালিকায় ২০১৯, ২০২০ ও ২০২১ সালের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থীর নাম রয়েছে।

তালিকা অনুযায়ী, ২০১৯ সালে পাবিপ্রবি থেকে মনোনীত হয়েছেন গণিত বিভাগের আফরীন আক্তার প্রিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এস এম হাসনাত জামিল, অর্থনীতি বিভাগের মো. তাসিরুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন বিভাগের মৌসুমী আক্তার।

২০২০ সালে মনোনীত হয়েছেন গণিত বিভাগের মোসা. উম্মে মাহমুদা মায়া, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মারুফ হোসাইন এবং অর্থনীতি বিভাগের জান্নাতুল মাওয়া।

অন্যদিকে, ২০২১ সালে মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের মোসা. প্রিয়াংকা সুলতানা, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়াহিদা আহমেদ, বাংলা বিভাগের ডলি সুলতানা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের হাসিবুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০০৫ সাল থেকে এ পদক দিয়ে আসছে।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত