ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

জরুরি মেরামতে ঢাকার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

 গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, শ্যামলী, কল্যাণপুরসহ বিস্তৃত এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকরা গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, মেরামতকাজ চলাকালে আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডান পাশের এলাকাও এ কর্মসূচির আওতায় থাকবে। মেরামতকাজের প্রভাবে তৎসংলগ্ন কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাসের পক্ষ থেকে বলা হয়েছে, জরুরি পাইপলাইন মেরামত কাজের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

জরুরি মেরামতে ঢাকার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

 গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, শ্যামলী, কল্যাণপুরসহ বিস্তৃত এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকরা গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, মেরামতকাজ চলাকালে আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডান পাশের এলাকাও এ কর্মসূচির আওতায় থাকবে। মেরামতকাজের প্রভাবে তৎসংলগ্ন কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাসের পক্ষ থেকে বলা হয়েছে, জরুরি পাইপলাইন মেরামত কাজের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত