ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের পক্ষে লড়তে ব্রিটিশ আইনজীবীর আবেদন


প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের পক্ষে লড়তে ব্রিটিশ আইনজীবীর আবেদন
ট্রাইব্যুনালে জিয়াউল আহসান। ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের পক্ষে গুমের মামলায় লড়তে আবেদন করেছেন ব্রিটিশ আইনজীবী স্টিভেন কে সি। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বার কাউন্সিলে তার এই আবেদন জমা হয়।

শতাধিক গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার ১৫তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই মামলায় সাক্ষ্য দেবেন রাষ্ট্রপক্ষের সর্বশেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

গত ৩০ সেপ্টেম্বর মামলার ১৫তম সাক্ষী হিসেবে রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তদন্তের সময় সংগৃহীত তথ্য-উপাত্ত ও আলামতের বিস্তারিত তিনি তুলে ধরবেন।

প্রসিকিউশন জানায়, ১৫ জন সাক্ষীর মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত কর্মকর্তার জবানবন্দি ও জেরা শেষ হলে আসামিপক্ষ সাফাই সাক্ষ্য দিতে পারবে। এরপর শুরু হবে যুক্তিতর্ক।

মামলায় তিনটি অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০১১ সালে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যা এবং ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ অন্যতম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের পক্ষে লড়তে ব্রিটিশ আইনজীবীর আবেদন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের পক্ষে গুমের মামলায় লড়তে আবেদন করেছেন ব্রিটিশ আইনজীবী স্টিভেন কে সি। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বার কাউন্সিলে তার এই আবেদন জমা হয়।

শতাধিক গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার ১৫তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই মামলায় সাক্ষ্য দেবেন রাষ্ট্রপক্ষের সর্বশেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

গত ৩০ সেপ্টেম্বর মামলার ১৫তম সাক্ষী হিসেবে রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তদন্তের সময় সংগৃহীত তথ্য-উপাত্ত ও আলামতের বিস্তারিত তিনি তুলে ধরবেন।

প্রসিকিউশন জানায়, ১৫ জন সাক্ষীর মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত কর্মকর্তার জবানবন্দি ও জেরা শেষ হলে আসামিপক্ষ সাফাই সাক্ষ্য দিতে পারবে। এরপর শুরু হবে যুক্তিতর্ক।

মামলায় তিনটি অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০১১ সালে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যা এবং ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ অন্যতম।


দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত