ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

গাজীপুরের শিল্পনগরী কালিয়াকৈর। ৬ লক্ষ পোশাক শ্রমিকের ঘামে চলা এই জনপদে এখন একটাই আলোচনা -এলপিজি গ্যাসের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি যে দাম নির্ধারণ করে দেয়, বাজারে সেই দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভোক্তারা। ফলে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষ।

গ্যাসে চুলা জ্বলছে না অনেক ঘরে বৃদি হয়ে গেছে এলপিজি গ্যাসের দাম

গাজীপুরের শিল্পনগরী কালিয়াকৈর। ৬ লক্ষ পোশাক শ্রমিকের ঘামে চলা এই জনপদে এখন একটাই আলোচনা -এলপিজি গ্যাসের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) যে দাম নির্ধারণ করে দেয়, বাজারে সেই দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভোক্তারা। ফলে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষ।

শনিবার (৩ অক্টোবর) কালিয়াকৈর বাজার, চন্দ্রা ত্রিমোড়,হরতকীতলা আমতলা মোড়, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সফিপুর, কালামপুর ও ফুলবাড়ীয়া এলাকার বিভিন্ন খুচরা দোকান সরেজমিনে ঘুরে দেখা যায়, ১২ কেজির এলপিজি সিলিন্ডার ২২০০ থেকে ২৩০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান ক্রেতা-বিক্রেতারা। দোকান ভেদে দামের তারতম্য রয়েছে।

বিইআরসি ঘোষিত তথ্য অনুযায়ী আলোচ্য সময়ে ১২ কেজি সিলিন্ডারের নির্ধারিত মূল্য ১,৭২৮ টাকা। বাজারে যে দামে বিক্রি হচ্ছে, তার সাথে নির্ধারিত দামের ব্যবধান প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা। ভোক্তাদের অভিযোগ, অন্যান্য ওজনের সিলিন্ডারের ক্ষেত্রেও একইভাবে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে।

চন্দ্রার বাসিন্দা সিয়াম হোসেন (২৮), পোশাক শ্রমিক বলেন,আগে ১৫০০ থেকে ১৬০০ টাকায় কিনতাম,এখন ২২০০-২৩০০ টাকা চায়। ১০ হাজার টাকা বেতনে ঘর ভাড়া,গ্যাস, চাল-ডাল চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই সরকার নির্ধারিত দামে যেন কিনতে পারি।

মৌচাকের গৃহিণী রহিমা খাতুন (৪২) বলেন, স্বামী গার্মেন্টসে চাকরি করেন। সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ বেড়েছে। দামটা যদি সরকারি দামে থাকতো,তাহলে সুবিধা হতো। অনেক সময় অন্যের চুলায় রান্না করে বাচ্চাদের খাওয়াতে হয়।

সফিপুরের অটো চালক আব্দুল লতিফ (৫০) বলেন,সারাদিনে ৬০০ টাকা আয় হয়। একটা সিলিন্ডার কিনতে কয়েক দিনের আয় লেগে যায়। বাজারে প্রশাসনের মনিটরিং বাড়ানো দরকার।

কালিয়াকৈর বাজারের চা দোকানদার জয়নাল আবেদীন (৬০)বলেন,আগে দুইটা সিলিন্ডার ৩২০০ টাকায় পেতাম, এখন ৪৪০০ টাকা লাগে। চায়ের দাম বাড়াতে পারি না। ব্যবসা চালানো কঠিন হচ্ছে।

চন্দ্রা এলাকার কলেজ ছাত্রী ফাতেমা আক্তারবলেন,মেসে ৫ জন মিলে একটা সিলিন্ডার কিনি। আগে ভাগে ৩০০ টাকা লাগতো,এখন ৫০০ টাকা লাগে। আমাদের মতো শিক্ষার্থীদের জন্য এটা বাড়তি চাপ।

কালিয়াকৈরের খুচরা ব্যবসায়ী রাসেল হোসেন বলেন,আমরা ডিলার থেকে বেশি দামে কিনি, তাই বেশি দামে বিক্রি করতে হয়। আমাদেরও পরিবহন খরচ আছে। সরকারি দামে যদি আমরা পেতাম, তাহলে সরকারি দামেই বিক্রি করতাম।

পল্লী বিদ্যুৎ এলাকার মায়ের দোয়া এন্টারপ্রাইজের ব্যবসায়ী বলেন,কোম্পানি ও ডিলার পর্যায়ে দাম বেশি, তাই খুচরা পর্যায়ে দাম বেশি পড়ে।অর্থাৎ সরবরাহ চেইনের বিভিন্ন পর্যায়ে দামের তারতম্যের অভিযোগ করছেন খুচরা ব্যবসায়ীরা।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হুসাইন বলেন,এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ আমরা পেয়েছি। বিইআরসি নির্ধারিত দামে বিক্রি না করা ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন। আমরা খুব দ্রুত বাজার মনিটরিং জোরদার করবো। প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক করা হবে। কোথাও অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও গণমানুষের নেতা মোঃ সাইজুদ্দিন বলেন, কালিয়াকৈর হলো গরিব মানুষ, শ্রমিকের শহর। ৬ লক্ষ পোশাক শ্রমিক সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে সংসার চালায়। তাদের বেতনের অর্ধেক যদি গ্যাস কিনতেই চলে যায়, তাহলে তারা খাবে কি? আমি নিজে বাজারে গিয়ে দেখেছি, মানুষের চোখে পানি। চুলা জ্বলছে না অনেক ঘরে।আমি স্পষ্ট বলতে চাই -গরিবের চুলা নিয়ে কাউকে ব্যবসা করতে দেব না। এই শহরে সিন্ডিকেটের নামে যদি কেউ অতিরিক্ত দাম নেয়, তার বিরুদ্ধে আমি সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিবাদ করবো। প্রশাসনকে অনুরোধ করবো, অবিলম্বে প্রতিটি বাজারে অভিযান চালান। আর আল্লাহ যদি আমাকে পৌরবাসীর খেদমত করার সুযোগ দেন, তাহলে পৌরসভার উদ্যোগে ন্যায্যমূল্যে এলপিজি বিক্রির জন্য ডিলার পয়েন্ট ও মনিটরিং সেল গঠন করবো, যাতে কোনো শ্রমিক পরিবারকে কষ্ট পেতে না হয়।জ্বালানি খাত সংশ্লিষ্টরা মনে করেন, বিইআরসি কর্তৃক নির্ধারিত দাম কার্যকর করতে হলে সরবরাহ নিশ্চিত করা এবং জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা প্রয়োজন।

কালিয়াকৈরের সাধারণ ভোক্তাদের একটাই দাবি - অবিলম্বে বাজার মনিটরিং জোরদার, ডিলার ও খুচরা পর্যায়ে মূল্য তালিকা টানানো এবং সরকার নির্ধারিত দামে এলপিজি সরবরাহ নিশ্চিত করা হোক। মধ্যবিত্ত ও নিম্নবিত্তের চুলা যেন নির্ধারিত দামেই জ্বলে, সেটাই এখন সময়ের দাবি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গ্যাসে চুলা জ্বলছে না অনেক ঘরে বৃদি হয়ে গেছে এলপিজি গ্যাসের দাম

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত