ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

ইসরায়েলি হামলায় গাজায় ভবন ধ্বংস, নিহত ৫


প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইসরায়েলি হামলায় গাজায় ভবন ধ্বংস, নিহত ৫

ইসরায়েলি বিমান হামলায় আগুন লেগে গাজা সিটির একটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে। এতে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শনিবার ভোরে নিহতদের মধ্যে এক খ্রিষ্টান মা, মেয়েসহ চারজন নারী রয়েছেন। হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।

নিহত বেড়েছে ১১৪ শতাংশ ২০২৬ সালের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি দখলদারদের হামলায় ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার ফিলিস্তিনের কলোনাইজেশন অ্যান্ড রেজিস্ট্যান্স কমিশন জানিয়েছে, নিহতের সংখ্যা ২০২৫ সালের পুরো বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বা প্রায় ১১৪ শতাংশ বেড়েছে। নিহতের ৭৩ শতাংশই রামাল্লাহ ও আল-বিরেহ এবং নাবলুস প্রদেশের।

কমিশন জানিয়েছে, সেপ্টেম্বরে পশ্চিম তীরে ফিলিস্তিনি ও তাদের জমি-সম্পত্তির ওপর ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা মোট ২ হাজার ৫১টি হামলা চালিয়েছে। গত মাসে ইসরায়েলি কর্তৃপক্ষের ধ্বংসযজ্ঞে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩২০ ফিলিস্তিনি। তাদের মধ্যে ১৬৪ শিশু ও ৬৪ নারী রয়েছেন।

জুনে জাতিসংঘের ১৪ জন বিশেষ প্রতিবেদক সতর্ক করে বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি রাষ্ট্রের সমর্থন ও সহযোগিতায় বসতি স্থাপনকারীদের সন্ত্রাস উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিষয় : হামলা ইসরায়েল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


ইসরায়েলি হামলায় গাজায় ভবন ধ্বংস, নিহত ৫

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

ইসরায়েলি বিমান হামলায় আগুন লেগে গাজা সিটির একটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে। এতে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শনিবার ভোরে নিহতদের মধ্যে এক খ্রিষ্টান মা, মেয়েসহ চারজন নারী রয়েছেন। হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।

নিহত বেড়েছে ১১৪ শতাংশ ২০২৬ সালের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি দখলদারদের হামলায় ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার ফিলিস্তিনের কলোনাইজেশন অ্যান্ড রেজিস্ট্যান্স কমিশন জানিয়েছে, নিহতের সংখ্যা ২০২৫ সালের পুরো বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বা প্রায় ১১৪ শতাংশ বেড়েছে। নিহতের ৭৩ শতাংশই রামাল্লাহ ও আল-বিরেহ এবং নাবলুস প্রদেশের।

কমিশন জানিয়েছে, সেপ্টেম্বরে পশ্চিম তীরে ফিলিস্তিনি ও তাদের জমি-সম্পত্তির ওপর ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা মোট ২ হাজার ৫১টি হামলা চালিয়েছে। গত মাসে ইসরায়েলি কর্তৃপক্ষের ধ্বংসযজ্ঞে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩২০ ফিলিস্তিনি। তাদের মধ্যে ১৬৪ শিশু ও ৬৪ নারী রয়েছেন।

জুনে জাতিসংঘের ১৪ জন বিশেষ প্রতিবেদক সতর্ক করে বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি রাষ্ট্রের সমর্থন ও সহযোগিতায় বসতি স্থাপনকারীদের সন্ত্রাস উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত