ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

এক কাপেই মন ভালো করতে ঘরেই বানান নজরকাড়া কাশ্মীরি পিংক চা


প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এক কাপেই মন ভালো করতে ঘরেই বানান নজরকাড়া কাশ্মীরি পিংক চা
কাশ্মীরি পিংক চা

কাশ্মীরি পিংক চা স্বাদে যেমন অনন্য, এর সুন্দর গোলাপি রঙের জন্যও এটি বেশ জনপ্রিয়। দুধ, এলাচ আর বাদামের মিশ্রণে তৈরি এই চায়ের আলাদা স্বাদ আপনাকে দেবে সতেজ অনুভূতি। শীতের সকালে কিংবা অতিথি আপ্যায়নে ঘরেই সহজে বানিয়ে নিতে পারেন ঐতিহ্যবাহী কাশ্মীরি পিংক চা।

উপকরণকাশ্মীরি গ্রিন টি বা গুলাবি চা পাতা ১ চা চামচ, পানি ২ কাপ, বেকিং সোডা ¼ চা চামচ, লবণ ১ চিমটি, ঠান্ডা পানি ½ কাপ, দুধ ১ কাপ, চিনি ১–২ চা চামচ, এলাচ গুঁড়ো সামান্য এবং সাজানোর জন্য পেস্তা বা বাদাম কুচি।

প্রণালীএকটি পাত্রে পানি, কাশ্মীরি গ্রিন টি, লবণ ও বেকিং সোডা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। আঁচ কমিয়ে কিছুক্ষণ ফুটিয়ে চা ঘন করুন এবং মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে বাতাস মিশিয়ে দিন। এবার ঠান্ডা পানি দিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে ফুটিয়ে নিন। চায়ের রং গাঢ় লালচে হলে ছেঁকে রাখুন।

এবার একটি পাত্রে আধা কাপ তৈরি চা ও এক কাপ দুধ দিয়ে ফুটিয়ে নিন। চিনি ও এলাচ গুঁড়ো দিয়ে আরও ১–২ মিনিট জ্বাল দিন। দুধের সঙ্গে মিশে চায়ের সুন্দর গোলাপি রং এলে কাপে ঢেলে ওপর থেকে পেস্তা বা বাদাম কুচি ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু কাশ্মীরি পিংক চা।

সুন্দর গোলাপি রং পেতে বেকিং সোডা খুব অল্প পরিমাণে ব্যবহার করুন। চা কিছুটা বেশি সময় ফুটিয়ে ঘন করলে স্বাদ আরও গভীর হবে। ঐতিহ্যবাহী কাশ্মীরি পিংক চায়ে লবণ ব্যবহার করা হয়, তবে মিষ্টি স্বাদের জন্য পরে প্রয়োজনমতো চিনি যোগ করতে পারেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


এক কাপেই মন ভালো করতে ঘরেই বানান নজরকাড়া কাশ্মীরি পিংক চা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

কাশ্মীরি পিংক চা স্বাদে যেমন অনন্য, এর সুন্দর গোলাপি রঙের জন্যও এটি বেশ জনপ্রিয়। দুধ, এলাচ আর বাদামের মিশ্রণে তৈরি এই চায়ের আলাদা স্বাদ আপনাকে দেবে সতেজ অনুভূতি। শীতের সকালে কিংবা অতিথি আপ্যায়নে ঘরেই সহজে বানিয়ে নিতে পারেন ঐতিহ্যবাহী কাশ্মীরি পিংক চা।

উপকরণকাশ্মীরি গ্রিন টি বা গুলাবি চা পাতা ১ চা চামচ, পানি ২ কাপ, বেকিং সোডা ¼ চা চামচ, লবণ ১ চিমটি, ঠান্ডা পানি ½ কাপ, দুধ ১ কাপ, চিনি ১–২ চা চামচ, এলাচ গুঁড়ো সামান্য এবং সাজানোর জন্য পেস্তা বা বাদাম কুচি।

প্রণালীএকটি পাত্রে পানি, কাশ্মীরি গ্রিন টি, লবণ ও বেকিং সোডা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। আঁচ কমিয়ে কিছুক্ষণ ফুটিয়ে চা ঘন করুন এবং মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে বাতাস মিশিয়ে দিন। এবার ঠান্ডা পানি দিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে ফুটিয়ে নিন। চায়ের রং গাঢ় লালচে হলে ছেঁকে রাখুন।

এবার একটি পাত্রে আধা কাপ তৈরি চা ও এক কাপ দুধ দিয়ে ফুটিয়ে নিন। চিনি ও এলাচ গুঁড়ো দিয়ে আরও ১–২ মিনিট জ্বাল দিন। দুধের সঙ্গে মিশে চায়ের সুন্দর গোলাপি রং এলে কাপে ঢেলে ওপর থেকে পেস্তা বা বাদাম কুচি ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু কাশ্মীরি পিংক চা।

সুন্দর গোলাপি রং পেতে বেকিং সোডা খুব অল্প পরিমাণে ব্যবহার করুন। চা কিছুটা বেশি সময় ফুটিয়ে ঘন করলে স্বাদ আরও গভীর হবে। ঐতিহ্যবাহী কাশ্মীরি পিংক চায়ে লবণ ব্যবহার করা হয়, তবে মিষ্টি স্বাদের জন্য পরে প্রয়োজনমতো চিনি যোগ করতে পারেন।


দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত