নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মো. শাহিন আকন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেলের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা দাউদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মো. শাহিন আকন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি বাদল সিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসাক, সাধারণ সম্পাদক নয়ন সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতাকর্মীরা শাহিন আকন্দের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মতামত