ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, থানায় হস্তান্তর দুই আসামি

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।

রোববার (২২ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবির যৌথ দল নাফ নদীসংলগ্ন নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার একটি ঝাউবনে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। একপর্যায়ে অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁদের আটক করা হয়। তাঁদের দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রিয়াজ (২৯), বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৭-এর ব্লক-সি-এর বাসিন্দা এবং মো. জাবের আলী (৩২), জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর ব্লক-জি-এর বাসিন্দা। তাঁদের উভয়ের ঠিকানা কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচারসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক দুই ব্যক্তি ও উদ্ধার ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসআরবির পক্ষ থেকে নিয়মিত মামলার মাধ্যমে ২২ নভেম্বর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, থানায় হস্তান্তর দুই আসামি

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।

রোববার (২২ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবির যৌথ দল নাফ নদীসংলগ্ন নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার একটি ঝাউবনে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। একপর্যায়ে অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁদের আটক করা হয়। তাঁদের দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রিয়াজ (২৯), বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৭-এর ব্লক-সি-এর বাসিন্দা এবং মো. জাবের আলী (৩২), জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর ব্লক-জি-এর বাসিন্দা। তাঁদের উভয়ের ঠিকানা কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচারসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক দুই ব্যক্তি ও উদ্ধার ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসআরবির পক্ষ থেকে নিয়মিত মামলার মাধ্যমে ২২ নভেম্বর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত