ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

হত্যা ও অস্ত্রসহ ৯ মামলায় অভিযুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নয়টি মামলার পলাতক আসামি আব্দুল মাবুদকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় এসআরবি-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি দল।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আব্দুল মাবুদ সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের গাটিয়া ডেঙ্গা এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে সাতকানিয়া থানায় নয়টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হত্যা ও অস্ত্রসহ ৯ মামলায় অভিযুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নয়টি মামলার পলাতক আসামি আব্দুল মাবুদকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় এসআরবি-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি দল।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আব্দুল মাবুদ সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের গাটিয়া ডেঙ্গা এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে সাতকানিয়া থানায় নয়টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত