ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে এক নারীর কাছ থেকে ৪ হাজার টাকা চুরির অভিযোগে হাতেনাতে তিন নারীকে আটক করেছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, এ ঘটনায় জড়িত চার নারীর মধ্যে একজন টাকা নিয়ে ফেনী শহরের দিকে পালিয়ে যান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে পালিয়ে যাওয়া নারী বিকাশের মাধ্যমে টাকা ফেরত দিয়ে আটক তিনজনকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। আটক নারীরা নিজেদের মহিপালের বসবাসকারী বলে জানিয়েছেন।
এদিকে, ফেনীতে গত কয়েক মাসে নারী চোর চক্রের তৎপরতা বেড়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। এতে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিস হারাচ্ছেন ভুক্তভোগীরা-
মতামত