ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

আর্কাইভ দেখুন

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, থানায় হস্তান্তর দুই আসামি

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, থানায় হস্তান্তর দুই আসামি

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।রোববার (২২ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবির যৌথ দল নাফ নদীসংলগ্ন নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার একটি ঝাউবনে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। একপর্যায়ে অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁদের আটক করা হয়। তাঁদের দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন—রিয়াজ (২৯), বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৭-এর ব্লক-সি-এর বাসিন্দা এবং মো. জাবের আলী (৩২), জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর ব্লক-জি-এর বাসিন্দা। তাঁদের উভয়ের ঠিকানা কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে।বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচারসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক দুই ব্যক্তি ও উদ্ধার ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসআরবির পক্ষ থেকে নিয়মিত মামলার মাধ্যমে ২২ নভেম্বর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত

খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রাম নগরীতে দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশের টহল পিকআপ চুরির ঘটনায় দায়িত্বে থাকা সদস্যদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল রোববার এক অফিস আদেশে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। গত ১৮ নভেম্বর দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইন্সের সামনের সড়ক থেকে পুলিশের একটি টহল পিকআপ চুরি হয়। ওই সময় গাড়িতে থাকা হালিশহর থানার তিন পুলিশ সদস্য ও চালক পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে তাঁরা পিকআপটি আর দেখতে পাননি। পুলিশ সূত্রে জানা যায়, এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুই কনস্টেবল ওই টহল দলে ছিলেন। তাঁরা পিকআপটি জেলা পুলিশ লাইন্সের গেটসংলগ্ন পুনাক ক্যান্টিনের সামনে রেখে খাবার খেতে যান। পরে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি নকল চাবি দিয়ে গাড়িটি চালু করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। চুরির প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিরনিরহাট এলাকা থেকে পিকআপটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রুবেল নামের এক ব্যক্তিকে একই দিন রাতে নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, সিসিটিভি ফুটেজে চুরির আগে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধিও ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে করে দুজন এসে পিকআপটির আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় মোটরসাইকেলচালক রুবেলের সঙ্গে প্রায় সাত সেকেন্ড কথা বলেন। পরে রুবেল পিকআপটি নিয়ে চলে যান। চুরির পর পুলিশের গাড়ির পরিচয় ব্যবহার করে একটি নির্ধারিত পেট্রলপাম্প থেকে বিনা মূল্যে ২৮ লিটার জ্বালানি নেন রুবেল। পরে গাড়িতে যান্ত্রিক সমস্যা দেখা দিলে সেটি একটি গ্যারেজে নিয়ে মেরামতের চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ। দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই দেলোয়ার হোসেন, গাড়িচালক আক্তারসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকি দুজনের নাম জানা যায়নি। উদ্ধার হওয়া পিকআপটি এখনো হালিশহর থানার দায়িত্ব পালনে ব্যবহার করা হচ্ছে। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, সরকারি গাড়িটি নিজেদের হেফাজতে রাখার দায়িত্ব ছিল সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের। তাঁরা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এ কারণে তাঁদের শাস্তির মুখোমুখি হতে হয়েছে।


৬৪ জেলায় বিনামূল্যে পবিত্র কুরআন বিতরণের উদ্যোগ, পাশে নারায়নকুল যুব কল্যাণ ফাউন্ডেশন

৬৪ জেলায় বিনামূল্যে পবিত্র কুরআন বিতরণের উদ্যোগ, পাশে নারায়নকুল যুব কল্যাণ ফাউন্ডেশন

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সাতলা ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল আলম সুমন খান

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সাতলা ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল আলম সুমন খান

রংপুরের গঙ্গাচড়ায়  চরাঞ্চলের সংকট ও উন্নয়ন ভাবনা নিয়ে  জেলা প্রশাসকের মতবিনিময়

রংপুরের গঙ্গাচড়ায় চরাঞ্চলের সংকট ও উন্নয়ন ভাবনা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়

নিরাপদ আশ্রয় ও শিক্ষার প্রত্যয়ে ফুলবাড়ীতে উদ্বোধন আনন্দ মহল অনাথ আশ্রম

নিরাপদ আশ্রয় ও শিক্ষার প্রত্যয়ে ফুলবাড়ীতে উদ্বোধন আনন্দ মহল অনাথ আশ্রম

সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক

সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক

পীরযাত্রাপুর  ইউনিয়নে জনপ্রিয়তায় এগিয়ে খোকন ভূঁইয়া, চেয়ারম্যান হিসেবে দেখতে চান তরুণ সমাজ

পীরযাত্রাপুর ইউনিয়নে জনপ্রিয়তায় এগিয়ে খোকন ভূঁইয়া, চেয়ারম্যান হিসেবে দেখতে চান তরুণ সমাজ

উন্নয়ন, জনসেবা ও মানুষের আস্থাকে পুঁজি করে এগিয়ে যেতে চান ছামিউল ইসলাম শামীম

উন্নয়ন, জনসেবা ও মানুষের আস্থাকে পুঁজি করে এগিয়ে যেতে চান ছামিউল ইসলাম শামীম

নারায়ণগঞ্জে এবার খড়বোঝাই ট্রাকে আগুন

নারায়ণগঞ্জে এবার খড়বোঝাই ট্রাকে আগুন

একটি দুর্ঘটনায় থেমে গেল জাকিরের জীবন, শোকের ছায়া পূবাইলজুড়ে

একটি দুর্ঘটনায় থেমে গেল জাকিরের জীবন, শোকের ছায়া পূবাইলজুড়ে

যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, থানায় হস্তান্তর দুই আসামি

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, থানায় হস্তান্তর দুই আসামি

খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত

খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত

টেকনাফে ইজিবাইকে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি

টেকনাফে ইজিবাইকে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি

সাবিরা সুলতানা এমপির সাথে  শিক্ষক নেতাদের  সৌজন্য সাক্ষাৎ

সাবিরা সুলতানা এমপির সাথে শিক্ষক নেতাদের সৌজন্য সাক্ষাৎ

মাত্র ১৩ বছর বয়সেই হাফেজ হলেন নূরে আলম হোসেন, গর্বে বুক ভরেছে দাদা ও মোল্লা বংশের

মাত্র ১৩ বছর বয়সেই হাফেজ হলেন নূরে আলম হোসেন, গর্বে বুক ভরেছে দাদা ও মোল্লা বংশের

মিরপুর ডিওএইচএসে শপিং জোন বিডির ১৩তম শাখার উদ্বোধন

মিরপুর ডিওএইচএসে শপিং জোন বিডির ১৩তম শাখার উদ্বোধন

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর, উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর, উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফে অস্ত্র-গুলিসহ বিপুল বিস্ফোরক উদ্ধার, আটক ২

টেকনাফে অস্ত্র-গুলিসহ বিপুল বিস্ফোরক উদ্ধার, আটক ২

দীর্ঘদিন পলাতক ধর্ষণ মামলার আসামি রুবেল গ্রেপ্তার

দীর্ঘদিন পলাতক ধর্ষণ মামলার আসামি রুবেল গ্রেপ্তার

গাইবান্ধার খোলাহাটী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির জরিপ কার্যক্রমের উদ্বোধন

গাইবান্ধার খোলাহাটী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির জরিপ কার্যক্রমের উদ্বোধন