ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

কলম্বিয়ায় সেনাঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর একটি স্থাপনায় বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সেনাসদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও আটজন। দেশটির দক্ষিণ বলিভার প্রদেশের সান্তা রোসা পৌরসভায় এ হামলার ঘটনা ঘটে। কলম্বীয় সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, বিস্ফোরক বহনে সক্ষম করে পরিবর্তন করা ড্রোন ব্যবহার করে সামরিক স্থাপনা ও সেনা ব্যারাকে এ হামলা চালানো হয়। হামলার পরপরই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। একই সঙ্গে ক্ষয়ক্ষতি এবং হতাহতের প্রকৃত সংখ্যা নির্ধারণে কাজ শুরু করেন সেনাসদস্যরা। আরও পড়ুনআরও পড়ুনওমান উপসাগরে জাহাজে আগুন, ২২ নাবিককে জীবিত উদ্ধার এ ঘটনায় আরও কয়েকজন সামরিক সদস্য আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার তীব্র নিন্দা জানিয়েছে কলম্বীয় সেনাবাহিনী। তাদের ভাষায়, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশন সাধারণ মানুষের প্রতি সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের জীবন বিপন্ন করতে পারে—এমন হামলার আগাম তথ্য দিতে জনগণকে অনুরোধ করা হয়েছে। আরও পড়ুনআরও পড়ুনবিস্ফোরণে কেঁপে উঠল ইরানের কেশম দ্বীপ এ ছাড়া সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য জানাতে দেশটির নাগরিকদের সন্ত্রাসবিরোধী হটলাইনে যোগাযোগের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। তথ্যসূত্র: আনাদোলু

কলম্বিয়ায় সেনাঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩