কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ২য় ধরলা সেতু চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে ফুলবাড়ী উপজেলার ২য় ধরলা সেতু চেকপোস্ট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল। এ সময় সন্দেহজনকভাবে চলাচল করা একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।অভিযানে ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া জেলা সদরের কালসীমাটি দক্ষিণপাড়া ২১ নম্বর ওয়ার্ড এলাকার বাবুল আহমেদ (৩২) ও মোকসেদুল মন্ডল (৩৩)।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।ওসি আরও বলেন, ফুলবাড়ী উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশ বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।পুলিশের এই অভিযানকে ঘিরে স্থানীয় পর্যায়ে মাদক পরিবহন ও বিস্তারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।