বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার ৯ নং খোলাহাটী ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।গত ২০ নভেম্বর আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিএনপির ঘোষিত নির্বাচনী ৩১ দফা কর্মসূচির আলোকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং খোলাহাটী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান সরকার, সহসভাপতি মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মৃদুল, গাইবান্ধা উপজেলা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমীর আলী, ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাহাদত হোসেন ভুট্টু, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মোঃ মজনু, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ডা. মামুন, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন রানা, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি শফিকুল ইসলাম পাটোয়ারী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুম হক্কানীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সুজা মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমান।কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে সম্ভাব্য উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ ও জরিপ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের কর্মসূচির সফল বাস্তবায়নে প্রকৃত উপকারভোগী চিহ্নিত করা, স্বচ্ছতা বজায় রাখা এবং যোগ্য পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে এ উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।