ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

কসবায় প্রাইভেটকারে ১০ কেজি গাঁজা উদ্ধার ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. রুবেল নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কসবা উপজেলার কুটি চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।​বুধবার (১১ নভেম্বর) জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে কসবা থানা পুলিশের একটি বিশেষ দল কুটি চৌমুহনী এলাকায় চেকপোস্ট ও অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়িটির ভেতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিসহ গাঁজা জব্দ করা হয়।​গ্রেফতারকৃত মো. রুবেল কসবা উপজেলার কালিকাপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে।​ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং জানায়, এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

কসবায় প্রাইভেটকারে ১০ কেজি গাঁজা উদ্ধার ০১ মাদক ব্যবসায়ী  গ্রেফতার