এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর মোহাম্মদ রোহান (৭) নামের শিশুটি অপহৃত হওয়ার খবর পাওয়া যায়। শিশুটি শালবাগান এপিবিএন ক্যাম্পের এ/৯ ব্লকের বাসিন্দা হিসেবে পরিচিত হলেও বর্তমানে তার পরিবার উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে।
ঘটনার অনুসন্ধান চালিয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের মৌচনী বাজারসংলগ্ন একটি গলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পরে শিশুটিকে শালবাগান ক্যাম্পে নেওয়া হয়। সংশ্লিষ্ট মাঝির উপস্থিতিতে তাকে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।
শিশুটিকে কীভাবে অপহরণ করা হয়েছিল এবং এ ঘটনায় কেউ জড়িত থাকার অভিযোগে আটক হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।