প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
সাদ্দাম হোসেন সাজ্জাদ , টেকনাফ উপজেলা প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি জসিম উদ্দিনকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযানে অংশ নেয়। অভিযানে জসিম উদ্দিনকে গ্রেপ্তারের পাশাপাশি তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার জসিম উদ্দিনের বিরুদ্ধে উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি।
গ্রেপ্তারের পর তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।
টেক তরঙ্গের আধুনিক নিউজ পোর্টাল সিস্টেম । কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত