বুধবার (২১ অক্টোবর) বিকেলে রামু উপজেলার হিমছড়ির পেঁচারদ্বীপ জাদুঘর-সংলগ্ন সৈকতে গোসল করতে নেমে বিপদে পড়েন কয়েকজন পর্যটক। এ সময় সাগরের প্রবল স্রোত তাঁদের ভাসিয়ে নিয়ে যায়।
স্থানীয় লোকজন ও লাইফগার্ড কর্মীরা একজনকে জীবিত উদ্ধার করেন। একই দিন তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে হিমছড়ির সাগর বিলাস এলাকা থেকে মো. হারুন (২০) নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হারুন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ জামতলা এলাকার মো. কবিরের ছেলে। অন্যদিকে ঢাকার আজিমপুরের বাসিন্দা নাফিসুল হক নিবিড় (২২) এখনো নিখোঁজ রয়েছেন।
কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান চালাচ্ছে।
এ দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, সমুদ্রের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ংকর বিপদ। তাই সৈকতে আনন্দ উপভোগের পাশাপাশি সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তানির্দেশনা মেনে চলা জরুরি।