পূবাইল থানা যুবদলের অন্তর্গত কোনো যুগ্ম আহ্বায়ক, ওয়ার্ড যুবদলের সভাপতি বা সাধারণ সম্পাদক কোনো ধরনের অপ্রীতিকর, অনাকাঙ্ক্ষিত বা সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না বলে সতর্ক করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক জরুরি ঘোষণায় এ সতর্কবার্তা দেন পূবাইল থানা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান রাজিব।
ঘোষণায় বলা হয়, সংগঠনের সকল নেতাকর্মীকে সর্বদা সতর্ক ও দায়িত্বশীল অবস্থানে থেকে সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি বজায় রাখতে হবে। কোনো নেতাকর্মী ব্যক্তিগতভাবে এমন কোনো কর্মকাণ্ডে জড়ালে, যার সঙ্গে সংগঠনের সম্পৃক্ততা নেই, তার দায় সংগঠন নেবে না।
এ সময় নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ এবং সংগঠনের শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়।
ঘোষণার শেষে সবার সুস্থতা ও নিরাপত্তা কামনা করে বলা হয়, ‘সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।’