যবিপ্রবিতে প্রথমবারের মত মোড়ক উন্মোচন করা হলো প্রসপেক্টাস ২০২৬। এসময় উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, প্রসপেক্টাস প্রণয়ন কমিটির আহবায়ক অধ্যাপক ড. কিশোর মজুমদার, সদস্য ড. মো. কোরবান আলী, সদস্য সচিব ও তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন। যবিপ্রবি উপাচার্য এসময় সংশ্লিষ্ট কমিটির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ধরনের প্রকাশনা কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।